০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২০২৪ সালেই শেষ হবে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ

সেতু এলাকা পরিদর্শন শেষেরেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা বলেন। সোমবার (৩০ জানুয়ারি) সকালে সেতুর পশ্চিমপাড়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থাকা স্বত্বেও যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময় ২০২৪ সালেই শেষ হবে। আর এই সেতু নির্মাণ হলে দেশের উত্তরবঙ্গসহ দক্ষিণ এশিয়ার সাথে রেল যোগাযোগের আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি হবে বলে জানান। এ সময় দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ বিস্তারে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইনসহ যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোও সঠিক সময়ে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মাদ মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্যসহ রেল বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের হাত ধরে এগিয়ে চলছে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেলসেতুর কাজ। সেতুটি ৪.৮ কিলোমিটার যা ৫০টি পিলারে কাজ শেষ হয়েছে। দেশি-বিদেশি প্রকৌশলী আর কর্মীদের তত্ত্বাবধানে রাত-দিন সমান তালে চলছে পাইলিং ও সুপার স্ট্রাকচার বসানোর কাজ। সেতুর পিলারের ওপর টুংটাং শব্দে এগিয়ে চলছে স্প্যান বসানোর কাজও। সেতুর মোট কাজের যা প্রায় ৫৩ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এটি দেশের দীর্ঘতম রেলসেতু। যথাসময়ে কাজ শেষ করা গেলে এ সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হবে ২০২৪ সালের ডিসেম্বরে। বড় এই প্রকল্পের কাজ শেষ হলে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে আরও গতি আসবে। চলবে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে যাত্রীবাহী ট্রেন। আর পণ্যবাহী ট্রেন চলবে ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে।

উল্লেখ্য যে,বঙ্গবন্ধু সেতু চালু হলে যমুনা নদীর উপর দিয়ে ১৯৯৮ সালের ২৩ জুন রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। পণ্য পরিবহনও নিষিদ্ধ রয়েছে সেতুটি দিয়ে। এর পরিপ্রেক্ষিতে পৃথক রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এতে সময়ক্ষেপণসহ শিডিউল বিপর্যয়ে যাত্রীরা প্রায়ই ভোগান্তিতে পড়েন। এরপরই বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের চিন্তা সামনে আসে। ২০২০ সালের ২৯ নভেম্বর সেতু নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হবে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা। এর মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি টাকা ঋণ সহায়তা দেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বাকি ৪ হাজার ৬৩১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

২০২৪ সালেই শেষ হবে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ

প্রকাশিত : ০৭:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩