ত্রিশাল সদর ইউনিয়ন – চিকনা মনোহর গ্রামের, ঢালী বাড়ি নির্বাসী মো:আব্দুল মান্নান ঢালীর পিতা ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি – আতাব ঢালীর পিতা,মরহুম :জবেদ আলী ঢালীর বড় ছেলে মোঃ আইউব আলী ঢালী অদ্য ৩০/ ০১/ ২০২৩ ইং ভোর ৪.২০ মিনিটে নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করিয়াছেন ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২:৩০ মিনিটের সময় চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
মৃত্যু কালে মোঃ আইউব আলী ঢালী বয়স প্রায় ৯৮ বছর। উনার ৬ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। উনার জানাজার নামাজের সময় ত্রিশাল উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহীম খলিল নয়ন বলেন – মরহুম মোঃ আইউব আলী ঢালী অত্র সমাজের অত্যন্ত সহজ সরল ও ভাল মানুষ ছিলেন। শুনেছি যুবক বয়সে মুক্তিযোদ্ধা সহ যোগী হিসাবে দায়িত্ব পালন করেছেন তথ্য মতে অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার বাতেন ঢালী,
এ সময় আর ও উপস্থিত ছিলেন -ত্রিশাল উপজেলার ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল,ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, অত্র ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন ও মান্যগণ্য ব্যক্তি বর্গ সহ প্রায় হাজার মানুষ উপস্থিত ছিলেন। সকলের এক-ই কামনা আল্লাহ্ যেন উনাকে জান্নাত নসীব করেন আমীন।




















