০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হরিরামপুরে শেখ কামাল অ্যাথলেটিকসের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মানিকগঞ্জের হরিরামপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২২ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলার পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

হরিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩২টি ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়ার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।

এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সবুজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

হরিরামপুরে শেখ কামাল অ্যাথলেটিকসের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

প্রকাশিত : ০৮:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩