বনলতা সেন ও উত্তরা গণভবন খ্যাত নাটোর জেলার বৃহৎ উপজেলা সিংড়া। মৎস্য ভান্ডার ও শস্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত অত্র উপজেলায় ৫ লক্ষ জনগোষ্ঠীর বসবাস। সেকালে সিংড়ার সাংবাদিক ও সাহিত্য অঙ্গন ছিলো একরকম অন্ধকারে।
এমন অবস্থায় ২০০০ সালে সাপ্তাহিক নাটোর বার্তা, চয়েন বার্তা ও উত্তর গণজীবন পত্রিকার মাধ্যমে কবিতা লেখা ও সাহিত্য চর্চার সুচনা করে এসএম রাজু আহমেদ। নবম শ্রেনীতে পড়ালেখা অবস্থায় কিশোর সাংবাদিক হিসেবে পদাচারনা শুরু করেন।
২০০২ সালে সাংবাদিক অঙ্গনে পুরোপুরিভাবে প্রবেশ। ২০০৩ সালে করতোয়ার নাটোর জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জেসেফ এর মাধ্যমে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ পাঠকপ্রিয় দৈনিক করতোয়ার মাধ্যমে পুরোদমে সাংবাদিকতা সুচনা করেন। এর পর তারই প্রচেষ্টায় সিংড়া প্রেসক্লাবে গঠন হয়। প্রতিষ্ঠাকালিন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে ২০১২ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। ২০১১ সালে জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক হিসেবে যোগ দেন। ২০১২ সালে সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৮ সাল পর্যন্ত তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একঝাঁক তরুন, মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠন করেন সিংড়া মডেল প্রেসক্লাব। বর্তমানে মডেল প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্বরত এবং স্যাটেলাইট মাই টিভি এবং ডেইলি অবজারভার প্রতিনিধি। পেয়েছেন একাধিক পুরস্কার।
২০০৫ সাল থেকে সাহিত্য চর্চা পুরোপুরি শুরু করেন। ঐ সময় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সদস্য হন। ২০০৭ সালে রাজশাহী গণগ্রন্থাগারের সদস্য হন। ২০০৭ সাল থেকে অর্ধ শতাধিক সাহিত্য সম্মেলনে অংশ গ্রহণ করেন।
২০১১ সালে তিনি ব্যাঙের শশুরবাড়ি ছড়ার গ্রন্থ বই প্রকাশ করে তরুন লেখক হিসেবে সাড়া পান। ঐ সময় তার বই একুশে বই মেলায় বিক্রি হয়। এসময় পান একাধিক সম্মাননা। যার মধ্যে অন্যতম ২০১০ সালে নাটোর থেকে সাংবাদিকতায় মাসুদ স্মৃতি পুরস্কার পান। ২০১১ সালে বাংলাদেশ বিকাশ কেন্দ্র, ঢাকা কর্তৃক কাজী নজরুল ইসলাম সাহিত্য ও সাংবাদিক পুরস্কার পান।
২০১১ সালে পাবনা উত্তরন সাহিত্য কর্তৃক আবু তালিব সাহিত্য পুরস্কার পান। ঐ বছর চাটমোহর থেকে চলনবিলের আলো পত্রিকা কর্তৃক সাহিত্য অবদান স্বরুপ পুরস্কার পান।
২০১২ সালে হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন থেকে মানবাধিকারে অবদান স্বরুপ মাদার তেরেসা সম্মাননা পান। ২০১৩ সালে এজাহিকাফ কর্তৃক তৃনমুল সেরা সাংবাদিক সম্মাননা পান।
তিনি ২০১৪ সালে রাজশাহীর নতুন প্রভাত থেকে সেরা সাংবাদিক সম্মাননা পান। ঐ বছর বগুড়ার সংবাদ কনিকা থেকে নাটোর জেলার শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননা পান।
২০১৫ সালে ঢাকা সাহিত্য সংসদ কর্তৃক মাতৃভাষা সাহিত্য পুরস্কার লাভ করেন।
২০১৫ সালে নিরাপদ সড়ক চাই নাটোর জেলা থেকে তরুন লেখক হিসেবে পুরস্কার পান। ২০১৬ সালে রানা প্রকাশনী থেকে শ্রেষ্ঠ ছড়াকার হিসেবে সম্মাননা পান। ২০১৭ সালে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে সফল যারা, কেমন তারা পুরস্কার পান।
২০০৯ সালে তৃনমুলের তরুন লেখকদের নিয়ে গঠন করেন অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। নিয়মিত সাহিত্য আসর, বই পাঠ কর্মসূচি, লেখক সংবর্ধনা, বই প্রকাশ, বইয়ের মোড়ক উন্মোচন করে আসছেন। বর্তমানে উক্ত লাইব্রেরীর বই সংখ্যা ২০০০।
২০১৭ সালে বর্তমান প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার লক্ষে ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠানটি গড়ে তুলেন। এ পর্যন্ত ৮ শতাধিক তরুন তরুণী বেসিক ট্রেনিং শিখেছে। অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনেক ব্যস্ততার মাঝে ও ২০০৩ সালে এসএসসি, ২০০৫ সালে এইচএসসি পাশ করেন। ২০১১ সালে অনার্স ও ২০১৪ সালে মাস্টার্স এবং ২০১৫ সালে বিএড সম্পন্ন করেন। শিক্ষকতা পেশায় ও নিজেকে নিয়োজিত রেখেছেন। ২০২২ সালের ২ ফেব্রুয়ারী এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত শিক্ষক হিসেবে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষিকোল উচ্চ বিদ্যালয়ে যোগ দেন।
১৯৮৭ সালের ২ রা ফেব্রুয়ারী চলনবিলের প্রত্যন্ত অঞ্চল ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে জন্ম গ্রহণ করেন এসএম রাজু আহমেদ। বাবা সরদার মোহাম্মদ আলী একজন প্রধান শিক্ষক (অবঃ), মা গৃহিণী। ৭ ভাই, বোনের মধ্যে ৫ ম সে। ব্যক্তিগত জীবনে ১ সন্তানের জনক। অসাধারণ কর্মদক্ষতা, পরিশ্রম ও সততা তাকে এগিয়ে নিয়ে গেছে। কখনো পিছুটান দিতে হয়নি। একজন সৃজনশীল মানুষ, মেধাবী সাংবাদিক, দক্ষ সংগঠক এবং তরুন লেখক ও উদ্দোক্তা এসএম রাজু আহমেদ।




















