১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নীলফামারীতে ফাও সময়ে সরিষা চাষ করে বাড়তি আয়ের স্বপ্ন পূরণ

রোপা আমন ধান কর্তনের পরে বোরো চারা রোপনের আগ পর্যন্ত এই সময়টাই সরিষা চাষের উপযুক্ত সময়। এই ফাও সময়ে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর কাছারীপাড়া গ্রামের ১৪০জন কৃষক একত্রিত হয়ে তাদের তিনশ’ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। যা থেকে উৎপন্ন হবে কমপক্ষে দেড় হাজার মন সরিষা।

কাছারীপাড়া গ্রামের কৃষক সফিয়ার রহমান ও আব্দুর রশিদ জানান, উপজেলা কৃষি অফিস থেকে আমরা সরিষা বীজ ও সার বিনা মূল্যে পেয়েছি। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস সার্বক্ষনিক পরিদর্শন ও পরামর্শ দিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর নির্দেশ মোতাবেক আগামী তিন বছরের মধ্যে শতকরা ৪০ ভাগ তেলের আবাদ বৃদ্ধি করতে হবে। কাছারীপাড়া গ্রামের কৃষকেরা আমন বোরো ধান চাষাবাদ করতো। কিন্তু বর্তমানে দুই ফসলি জমিকে তিন ফসলি হিসেবে আমন ধান, সরিষা ও বোরো চাষাবাদ করেছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা রশিদুল ইসলাম জানান, আমন ও বোরো আবাদের মাঝখানে প্রায় তিনমাস উল্লেখিত জমিগুলো পতিত থাকতো। কৃষকদেরকে গ্রুপিং এর মাধ্যমে উদ্বদ্ধ করা হয় এবং সরিষা ফাও ফসল হিসেবে কৃষকরা চাষাবাদ করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ জানান, চলতি অর্থ বছরে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২হাজার দুই’শ বিঘা জমিতে সরিষা চাষ করা হয় এবং এক হাজার সাতশ’৫০জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিনা মূল্যে দেয়া হয়। ফলন পরিপক্ক পর্যায়ে রয়েছে। বিঘা প্রতি পাচঁ মন সরিষা পাওয়া যাবে বলে কৃষকরা আশা করছেন। ভোজ্য তেলের চাহিদা মিটানোর জন্য এক বিঘা জমিতে সরিষা আবাদ করলে পরিবারের চারজন সদস্যের এক বছরের তেলের চাহিদা পুরণ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, সরিষা মাঠ পরিদর্শণ করে অভিভূত হই এবং কৃষকদের সাথে কথা বলি। কৃষকরাও আমাকে জানান, কৃষি বিভাগের পরামর্শে একত্রিত হয়ে সরিষা চাষাবাদ শুরু করে। আগামী ১০থেকে ১৫দিনের মধ্যে সরিষা কর্তন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

নীলফামারীতে ফাও সময়ে সরিষা চাষ করে বাড়তি আয়ের স্বপ্ন পূরণ

প্রকাশিত : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩