০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সাত দিনব্যাপী এ বঙ্গবন্ধু উৎসব।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় রামুর বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. শাহীন ইমরান বলেন এরকম উৎসব যত আয়োজন হবে তত আমরা কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত হতে পারবো। এরফলে সামাজিক অপরাধ দূর হবে। এ উৎসব প্রাণের মেলায় রুপ নিয়েছে। এ ধরনের উৎসব আয়োজন অব্যাহত রাখতে হবে।

প্রধান অতিথি বক্তৃতায় আরো বলেন বঙ্গবন্ধু আমাদের সার্বভৌম রাষ্ট্র ও সংবিধান দিয়েছিলেন। রাষ্ট্র বিনির্মাণে মৌলিক কাঠামো নির্মাণ করে দিয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের যে কোন দূর্ভোগ-দূর্দশায় জেলা প্রশাসন কাজ করছে। কারো কোন প্রকার সমস্যা দেখা দিলেই জেলা প্রশাসকের কাছে আসবেন। জেলা প্রশাসকের দুয়ার সবার জন্য সবসময় খোলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি বলেন- রামু বঙ্গবন্ধু উৎসব বাঙ্গালী সংস্কৃতির ঐহিত্য। এখানে স্বত্বঃস্ফ‚র্ত মানুষের অংশগ্রহন, প্রাণের উচ্ছাস, সকল ধর্মের মানুষের অংশগ্রন এটাই প্রমাণ করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ উপস্থাপন ও বাংলা বিজয়ের ৫১ বছর উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু উৎসবের চতুর্থ দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ আলম।

বঙ্গবন্ধু উৎসবের মহাসচিব উপজেলা যুবলীগ সাধারণ নীতিশ বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু থানার অফিসার্স ইনচার্জ মো. আনোয়ারুল হোসাইন।

সভামঞ্চে উপস্থিত ছিলেন- কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, প্রবীন আওয়ামীলীগ নেতা গোলাম কবীর মেম্বার, মীর কাশেম হেলালী প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

প্রধানমন্ত্রী এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন

প্রকাশিত : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩