১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চবির চারুকলা শিক্ষার্থীদের ছাড়তে হবে ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা শিক্ষার্থীদের এখনি ফেরা হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। দীর্ঘ ৩ মাস আন্দোলনের পরেও মূল ক্যাম্পাসে এখনি স্থানান্তর হচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এরই মধ্যে রাত ১০ টার মধ্যে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছাত্রাবাস ও ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে চবি সিন্ডিকেট সভা। বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, ২ ফেব্রুয়ারি হতে পহেলা মার্চ পর্যন্ত একমাস বন্ধ থাকবে চবি চারুকলা ইনস্টিটিউট। শিক্ষকরা ক্লাস নিবেন অনলাইনে, এক মাস স্ব-শরীরে ক্লাস এবং পরিক্ষা বন্ধ থাকবে। পহেলা মার্চ পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন অংশের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। উল্লেখ্য, বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র হোস্টেলের ১০৫ নাম্বার কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হয়, পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে ১০৪ নাম্বার কক্ষ থেকে গাঁজা উদ্ধার করা হয়। গতবছরের ২ নভেম্বর থেকে চারুকলার শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন করে। অনেকদিন করার পর শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক শেষে, চলতি বছরের (২২ জানুয়ারি) ক্লাসে ফিরে যায়। শিক্ষার্থীদের শর্ত পূরণ না হওয়ায় মঙ্গলবার আবার আন্দোলনে যায়।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

চবির চারুকলা শিক্ষার্থীদের ছাড়তে হবে ক্যাম্পাস

প্রকাশিত : ০৮:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩