১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে ইউসামের নতুন কমিটি

মিরসরাইয়ের শিক্ষামূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউসামের ২০২৩ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেজবাহুস সালেহীন রায়হানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল হাসান তুহিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। 
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মিরসরাই পৌরসভার কনফারেন্স হলরুমে এ কমিটি ঘোষণা করা হয়। এসময় সংগঠনের কার্যকরী কমিটি ২০২০-২১ এর বার্ষিক প্রতিবেদন এবং বার্ষিক আর্থিক হিসাবের বিবরণ তুলে ধরা হয়।
সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় এবং বিদায়ী সভাপতি জাছেম বিন মহিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউসামের উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মাহমুদ এন্ড সবুজ কোং পার্টনার কামরুল হাসান এফসিএ, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, জমজম সুইটসের এমডি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সংগঠনের সাবেক দায়িত্বশীল ডা. সাকির উল ইসলাম, আরিফুল ইসলাম রনি, কাউসার হামিদ, আলতাফ হোসেন রাজু এবং শেখ মুর্তাজা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

মিরসরাইয়ে ইউসামের নতুন কমিটি

প্রকাশিত : ০৪:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩