কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আজ্জম মিয়াকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এসময় উপস্থিত সকলকেই এই মহান শিক্ষকের জন্য আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সাইদুর রহমান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ এবং মোঃ আব্দুস সামাদ সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, এডভোকেট মোঃ আক্তারুজ্জামান লাভু, শিক্ষক নিলোফার ইয়াসমিন, জামালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, প্রদীপ চন্দ্র সরকার প্রমূখ।
উল্লেখ্য, মোঃ আলী আজ্জম মিয়া ১৯৯৪ সালে কালা সাধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করেন। বিভিন্ন স্কুলে সুনামের সাথে নিজের দায়িত্ব পালনের পর ২০২৩ সালের ০২ ফেব্রুয়ারী পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। বর্তমানে এ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ইয়াছিন আহমেদ।।
১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে পাঁচগাছিয়া (সপ্রাবি) এর প্রধান শিক্ষক মোঃ আলী আজ্জম মিয়াকে বিদায় সংবর্ধনা
-
ইমরান মাসুদ - প্রকাশিত : ০১:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- 233
বর্তমানে এ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ইয়াছিন আহমেদ।। ছবি ও তথ্য: জামালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম
ট্যাগ :
জনপ্রিয়



















