নরসিংদীর রায়পুরায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর নিজস্ব অর্থায়নে উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরীব ও হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (০৫ ফেব্রুয়ারী) বিকেলে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব এর সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত দরিদ্রদের মাঝে নিজ হাতে এসব শীত বস্ত্র বিতরণ করেন।
এসময় ঝিনাইদহ সরকারী লালন শাহ কলেজের প্রফেসর মো. আতাউর রহমান, উত্তর বাখরনগর বিবিএল স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, পিরিচকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক বশির আহমেদ মোল্লাসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও সুবিধা ভোগীজন উপস্থিত ছিলেন।




















