১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বুড়িচংয়ে পর্নোগ্রাফি মামলায় একজন আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিন ভারেল্লা ইউনিয়নের  সোন্দ্রমগ্রামের তিনজনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৫ জানুয়ারি দুপুর ১২ টার সময়  দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমিন সঙ্গীও ফোর্স নিয়ে ১ নং আসামী মোহাম্মদ হাসান (২০)পিতা মোঃ হানিফ মিয়া কে গ্রেফতার করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী শাজাহান খানের বিবাহিতা স্ত্রী হোমায়রা জান্নাত পপি স্বামী প্রবাসে থাকার কারণে তার দূর- সম্পর্কের  আত্বীয় মোসাঃ হাবিবা আক্তার কে সাথে নিয়ে তার বিল্ডিং ঘরে থাকে। একই গ্রামের মোঃ হাসান ও তার  সঙ্গীরা রাতের আধারে উক্ত বিল্ডিংয়ের বাহিরের দেওয়াল টপকিয়ে  ছাদে উঠে ঘুরাঘুরি করা সহ বিভিন্ন সময় জানালার উপরে ঢিল মারিয়া উক্ত্যক্ত করে থাকে।

গত ১২/০৮/২০২২ ইং তারিখ রাত আটটার সময় বাদী হোমায়রা জান্নাত পপি বাথরুমে লাইট জ্বালিয়ে প্রবেশ করলে আসামিরা কৌশলে তাদের ব্যবহ্রত মোবাইল দিয়ে বাথরুমের ছোট জানালা দিয়ে বাদীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে থাকে।মামলার আসামিরা   বিভিন্ন মাধ্যমে বাদিকে ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করে থাকে। বাদী হুমায়রা জান্নাত পপি বলেন, বিষয়টি আমি আমার প্রবাসী স্বামী ও আসামীদের  অভিভাবকদেরকে জানালে আসামীরা আমাকে রাস্তায় আটকিয়ে গালাগালি সহ হুমকি-ধমকি প্রদর্শন করে থাকে। বুড়িচং  থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, পর্নোগ্রাফি আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, আমরা প্রধান আসামীকে  আটক করেছি, বাকি দুজনকে গ্রেপ্তারের বিষয়ে অভিযান অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

বুড়িচংয়ে পর্নোগ্রাফি মামলায় একজন আটক

প্রকাশিত : ০৮:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩