টংগীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে দিনব্যাপী এক পিঠাপুলির মেলার আয়োজন করা হয়। শনিবার সকালে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নানা বয়সী নারী,পুরুষ ও শিক্ষার্থীরা পিঠা মেলায় অংশ গ্রহন করেন। লোকজ বাংলার ১০৭ ধরনের ঐতিহ্যবাহী পিঠা মেলায় স্থান পেয়েছে।
পিঠা মেলার শেষে শ্রেষ্ঠ স্টলদাতা পিঠা শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিক সৈয়দ আতিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ খান উচ্চ বিদ্যালের পরিচালক খালেদুর রহমান রাসেল, আলহাজ্ব ইউসুফ পাঠান, আব্দুর রশিদ ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নাজিম উদ্দিন, আবু তাহের, সাজ্জাদ নাদিম সাজু, সেনসি আব্দুল্লা আল মামুন, আতিক হাসান অনিক, শাহাদাত হোসেন, মনির হোসেন, আব্দুল হালিম।




















