হিরো আলম বলেছেন, আমি হিরো আলম, হিরোই থাকবো। কেউ জিরো বানাতে পারবে না। আমার উদ্দেশ্য সৎ, তাই কোনো অপশক্তি আমাকে গ্রাস করতে পারবে না। তিনি বলেন, অনেক অসহায় ও গরীব রোগী রয়েছেন, যারা টাকার অভাবে এম্বুলেন্সে করে হাসপাতালে যেতে পারেন না।
উপহারের এই নোহা গাড়ীটি আমি তাদের সেবার জন্য এম্বুলেন্স বানানো। এ গাড়িতে আমি বসবো না। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে এম মুখলিছুর রহমান দেয়া উপহারের গাড়ী নিতে এসে এসব কথা বলেন হিরো আলম। মঙ্গলবার দুপুরে মুখলিছুর রহমানের বাড়িতে উপস্থিত হন হিরো আলম। এর আগে উপজেলার নরপতি গ্রামের একটি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ এম মুখলিছুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন, হিরো আলমকে তার ব্যবহারের গাড়িটি দিয়ে দেবেন। ভিডিওটি ভাইরাল হয়। হিরো আলমের কানে পৌঁছে বিষয়টি। গণমাধ্যমে আসে এই সংবাদ। পরে গাড়ি দিতে গড়িমসি করছেন মুখলিছুর রহমান, এমন সংবাদ প্রকাশ হলে মুখলিছুর রহমান আবারো ফেসবুকে লাইভ করেন, তিনি গাড়ি দেয়ার জন্য অপেক্ষায় আছেন। সবশেষে তিনি হবিগঞ্জের চুনারুঘাটে আসেন গাড়িটি উপহার নিতে।




















