মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। শহর থেকে গ্রাম, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই মাদক পাওয়া যাচ্ছে হাতের নাগালে। মাদক এক নীরব ঘাতক। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়। তরুণসমাজের হারিয়ে যাচ্ছে নৈতিক মূল্যেবোধ। এই ভয়াল মাদক তারুণ্য, মেধা, বিবেক, মনুষ্যত্বসব কিছু ধ্বংস করে দিচ্ছে। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা-বিশ্বাস। পরিবার ও সমাজে তৈরি হচ্ছে নতুন আতঙ্ক। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য উপজেলা পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে কর্মশালা গতকাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, নাসিমা আক্তার পুতুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার নিজাম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান। বক্তারা বলেন, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি এর সঙ্গে জনসংশ্লিষ্টতা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। তরুণ প্রজন্মের বিপথগামী ও উচ্ছৃঙ্খল করে তোলার পেছনে মূল ভূমিকা পালন করে মাদক। মাদক চোরাকারবারিদের লক্ষ্যই থাকে তরুণ ও যুবক শ্রেণীর দিকে। তারাই তাদের মাদকের প্রধান খরিদ্দার। তারা নিত্য নতুন মাদক চোরাচালান করে তরুণদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তারা ফেনসিডিল, হিরোইন, ইয়াবা থেকে শুরু করে এখন নতুন সংস্করণ হিসেবে এলএসডি এবং গাজার কেক নিয়ে আসছে। মাদক ব্যবসায়ীরা অনলাইনে বিভিন্ন গ্রুপ খুলে এই মাদক বিক্রি করছে। মাদকের কারবার বন্ধ করা না গেলে সামাজিক-অর্থনৈতিক সব ধরনের স্থিতিই বিঘ্নিত হবে। তাই মাদকের বিস্তার রোধে কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসংশ্লিষ্টতা বাড়াতে হবে
-
মাজহারুল ইসলাম বাপ্পি ,কুমিল্লা সদর দক্ষিণ - প্রকাশিত : ০৫:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- 132
ট্যাগ :
জনপ্রিয়




















