গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িয়া অঞ্চলে পতিপক্ষের হামলায় গাজীপুর ফাস্ট আই হাসপাতালের এমডিসহ তিনজন মারাতœক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের করিমগঞ্জের ফুলমালিরচালা গ্রামে । আহতরা হলেন, মোঃ খোরশেদ আলম (৫৫),তার ছেলে মোঃ রেজাউল করিম (৩৫) ও করিমগঞ্জ এগ্রোটেক লিঃ ও গাজীপুর ফাস্ট আই হাসপাতালের এমডি মোঃ খাইরুল ইসলাম (৫০)। এদেরকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘাটাইল থানার ওসি মোঃ আজহারুল ইসলাম সরকার নিজেই আজ মঙ্গলবার ঘটনাটি তদন্ত করেছেন। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। মামমলার প্রস্তুতি চলছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সন্ধ্যা ৭টার করিমগঞ্জ এগ্রোটেক লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তার প্রজেক্ট ভিজিট কতে যান। এমন সময় তার বাবা বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল করিম সরকারকে উদ্দেশ্য করে অকথ্যভাষায় গালি গালাজ করে ওই গ্রামের মিনহাজ উদ্দিন । এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মিনহাজ উদ্দিন খান ও তার ভাই ফজলুর রহমান খানসহ তাদের পরিবারের লোকজন লাঠিসোঠা নিয়ে খাইরুল ইসলামের ওপর হামলা চালায়। এ ঘটনা শোনার পর খাইরুল ইসলামের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে আসলে খোরশেদ আলম ও তার ছেলে রেজাউল করিমকেও পিটিয়ে মারাতœক আহত করে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।খোরশেদ আলমকে বেদম পিটিয়ে মাথায় আঘাত করে। প্রথমে তাকে ঘাটাইল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ট করা হয় । এ ব্যাপারে খাইরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমরা পূর্ব থেকেই আওয়ামী পরিবারের লোক। সমাজে ভালো কাজ করতে গেলে একটি চক্র আমাদেরকে বিরোধীতা করে আসছে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওরা পরিকল্পিতভাবে আমাদের ওপর এ হামলা চালিয়েছে। এ ঘাটাইল থানার ওসি মোঃ আজহারুল ইসলাম সরকার জানান, ঘটনাটি তদন্তের জন্য (আজ মঙ্গলবার) ঘটনাস্থলে রয়েছি। সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




















