বান্দরবান পাহাডে উপজাতী বিচ্ছিন্নতাবাদীদের সহায়তায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া ক্যাম্প স্থাপন করে প্রশিক্ষণ নেয়ার খবরে পাহাডে গত বছরের ৯ অক্টোবর রাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাবের ৬টি পৃথক টিম সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে সেখানে র্যাব অভিযানে নামলে তাদের লক্ষ্য করে জঙ্গি ও সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তাৎক্ষণিকভাবে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ৫ সদস্যকে এবং পরবর্তীতে আরও ১২ সদস্য মিলে মোট ১৭ জঙ্গিকে আটক করা হয়। পাশাপাশি আটক করা হয় পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ এর তিন সন্ত্রাসীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল অস্ত্র, গুলাবারুদ, প্রশিক্ষণ সরজ্ঞাম ও নগদ ৭ লক্ষ টাকা। এমন তথ্য জানান র্যাবের মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল মঈন। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লার ,মোঃ আস সামী রহমান @সাদ (১৯), বরগুনার মোঃ সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২),পটুয়াখালীর মোঃ আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লার মোঃ জহিরুল ইসলাম @ওমর ফারুক প্রকাশ সাংওয়াই (২৭), পটুয়াখালীর মোঃ মিরাজ শিকদার@ আশরাফ হোসেন@ দোলন (২৬), মুন্সিগজ্ঞের রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালীর মোঃ ওবায়দুল্লাহ@ ওবায়দুল@ সাকিব@ শান্ত (২০), পটুয়াখালীর জুয়েল মাহমুদ@ মাহমুদ (২৭), টাঙ্গাইলের মোঃ ইলিয়াস রহমান (@তানজিল (@সোহেল @থানবোয়াং (৩২), ঝালকাঠীর মোঃ হাবিবুর রহমান মোড়া (২৩),কুমিল্লার মোঃ সাখাওয়াত হোসেইন @মাবরুর @রিসিং (২১), বরিশালের মোঃ আব্দুস সালাম রাকি @দুমচুক রাসেল (২৮), কুমিল্লার যোবায়ের আহম্মেদ @ আইমান রেনাল @ওমর (২৯), পটুয়াখালীর মোঃ শামীম হোসেন @আবু হুরাইরা@ রাফি @পটুয়াখালীর চামদুর (২৬), হবিগঞ্জের তাওয়াবুর রহমান সোহান @ মিন্টু @মাওবক @জাকির আলম (২০), বরিশালের মোহাম্মদ মাহমুদ ডাকুয়া @হাকা (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা @মিরাজ @ সাইসো (২২), এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সদস্য লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও মালসম পাংকুয়া (৫২)। এই অভিযানে। একে ২২ রাইফেল, লম্বা বন্দুক, ত্রি কোয়াটার বন্দুক, গুলি, বোমা তৈরীর সরজ্ঞাম, প্রশিক্ষণ সিলেবাস, জিহাদী বই, নগদ সাত লক্ষ টাকা উদ্ধার করা হয়। এর আগে ২০ অক্টোবর ১০ জন, ১২ জানুয়ারী ৫ জন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারক্বিয়ার সদস্যকে গহিণ পাহাডী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। এই অভিযানে গ্রেপ্তারকৃতরা সারাদেশ থেকে নিঁখোজ ৫৫ যুবকের অন্তর্ভুক্ত বলে জানান কমান্ডার আল মঈন । ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া অবশিষ্ট নিঁখোজ যুবকদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান কমান্ডার আল মঈন। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ২০ অক্টোবর ২০২২ মাসে রাঙ্গামাটির বিলাইছড়ির সাইজামপাড়া ও বান্দরবানের রোয়াংছড়ি এলাকায় অভিযানে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এর ০৩ জনসহ মোট ১০ জনকে গ্রেফতারের পর উক্ত সংগঠনের বাকি সদস্যরা রামজুদান থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। পরবর্তীতে র্যাবের অভিযানে জঙ্গিরা স্থান পরিবর্তন করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, জঙ্গিদের একটি দলটি বান্দরবানের থানচির লোয়াংমুয়াল পাড়া হয়ে রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকার দিকে অগ্রসর হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গি ও পাহাড়ী সন্ত্রাসীরা র্যাবের উপর গুলিবর্ষণ করে। একপর্যায়ে তাদের সাথে র্যাবের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গতকাল ভোর হতে পরিচালিত র্যাবের অভিযানে ১৭ জন জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ০৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আস সামী কুমিল্লার একটি কলেজে উচ্চ মাধ্যমিক এ অধ্যয়ণরত ছিল। সে ২০২১ সালে কুবা মসজিদের ঈমাম হাবিবুল্লাহ এর মাধ্যমে এই সংগঠনে যোগদান করে। গ্রেফতারকৃত জুয়েল স্থানীয় একটি বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে রাজধানী ঢাকায় জুতার ব্যবসা করত। ২০১৮ সালে সে সিরাজের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনে যোগদান করে। গ্রেফতারকৃত সোহেল মোল্লা রাজধানীর একটি কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নকালীন সময়ে গ্রেফতারকৃত জুয়েল মাহমুদ এর মাধ্যমে এই সংগঠনে যোগদান করে। গ্রেফতারকৃত আল আমিন পটুয়াখালীর একটি পলিটেকনিকেল কলেজে অধ্যয়ণরত ছিল। ২০২২ সালে পটুয়াখালীর নেছারউদ্দিন এর মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনে যোগদান করে। গ্রেফতারকৃত মিরাজ শিকদার রাজধানীর একটি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে। ২০২০ সালের শেষের দিকে পটুয়াখালীর সিরাজের মাধ্যমে এই সংগঠনে যোগদান করে। গ্রেফতারকৃত রিয়াজ ২০১৯ সালে রাজধানীর একটি কলেজে অধ্যয়নরত ছিল। পাশাপাশি সে রাজধানীর ফুলবাড়িয়ার একটি কাপড়ের দোকানে কাজ করত। ২০২১ সালের শেষের দিকে তার বন্ধুর মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনে যোগদান করে। গ্রেফতারকৃত ওবায়দুল্লাহ কুতুবখালীর একটি মাদ্রাসায় অধ্যয়ণরত ছিল। সে পটুয়াখালী সিরাজের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনে যোগদান করে। পরবর্তীতে সামী, , জুয়েল, সোহেল, আল আমিন, মিরাজ, রিয়াজ এবং ওবায়দুল্লাহ গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ১২ জনের একটি গ্রুপের সাথে সশস্ত্র প্রশিক্ষণের জন্য পাহাড়ে আসে।
১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
থানচিতে র্যাবের সাথে সংঘর্ষের পর ১৭ জঙ্গী ও ৩ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রেপ্তার
-
বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার শহীদুল ইসলাম বাবর - প্রকাশিত : ০৭:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- 96
ট্যাগ :
জনপ্রিয়




















