১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টা,বাধা দেওয়ায় বাবাকে হত্যার প্রধান আসামী গ্রেফতার

সাতকানিয়ায় নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টাকালে বাধাপ্রাপ্ত হয়ে বৃদ্ধ পিতাকে হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী লোকমান(২৫) কে র‌্যাব-৭ এবং র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকা হতে গ্রেফতার করা হয়েছে। নিহত মোঃ ইউসুফ (৬৫) চট্টগ্রাম সাতকানিয়া এলাকায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। জানা যায়, আসামী মোঃ শওকত তার ১৪ বছর বয়সী নাবালিকা মেয়েকে প্রায় সময়ই উত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। গত ৯ জানুয়ারি আনুমানিক ১৬.৩০ ঘটিকায় ইউসুফ এবং তার পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে যায়। ঐসময় ইউসুফের নাবালিকা মেয়েকে ঘরে একা পেয়ে আসামী শওকত তাকে ধর্ষণের চেষ্ঠা করে। ইউসুফের প্রতিবেশী একজন তাকে সংবাদ দিলে ইউসুফ এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে এসে শওকতকে আটক করে এবং এলাকার লোকজনকে ঘটনার বিষয়টি জানায়। পরবর্তীতে আনুমানিক ১৬.৫০ ঘটিকায় লোকমানসহ ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল শওকতকে ইউসুফের নিকট হতে ছিনিয়ে নেয় এবং বৃদ্ধ ইউসুফকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ইউসুফের বুকের উপর পা দিয়ে সজোরে কয়েকবার লাথি মেরে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ইউসুফকে উদ্ধার করে লোহাগাড়া পদুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় ০৭ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-০৯, তারিখ ১১ জানুয়ারি ২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে বর্ণিত মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী মোঃ লোকমান ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখ রাত আনুমানিক ২০.০৫ ঘটিকায় র‌্যাব-৭, এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামী মোঃ লোকমান (২৫),কে গ্রেফতার করে। আসামী পদুয়া লোহাগাড়া উপজেলার নূর মোহাম্মদ এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

সাতকানিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টা,বাধা দেওয়ায় বাবাকে হত্যার প্রধান আসামী গ্রেফতার

প্রকাশিত : ০৭:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩