কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের জানুয়ারি /২০২৩ মাসে অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক বুড়িচং উপজেলাধীন সিএনজি/ পিকআপ স্ট্যান্ড সমূহে ১৪৩০ বঙ্গাব্দের জন্য দরপত্র আহবান করা হয়েছে। এতে দেখা গেছে, গত বছরের তুলনায় প্রায় ২০% বৃদ্ধি পেয়েছে তার সাথে অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ২৫ % বৃদ্ধি পেয়েছে। যেমন -বুড়িচং বাজার এর আওতাধীন স্ট্যান্ডের গত বছরের দরপত্রে উল্লেখ ছিল ৪৯,৩৭,২৪৫ টাকা এবছর এটির দরপত্রে উল্লেখ করা হয়েছে ৫৯,৬৮,০৯৫ টাকা।এইভাবে বুড়িচং উপজেলার সকল সিএনজি পিকআপ এবং হাট বাজারে ও মূল্য বৃদ্ধি পেয়েছে।এভাবে অতি মূল্যবৃদ্ধিতে দরদাতারা বলেন, দরপত্রের অতি মূল্যবৃদ্ধির কারণে টোকেন ট্যাক্স বৃদ্ধি পাবে, জনগণের ভাড়া ও বৃদ্ধি পাবে এতে করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হবে। তাছাড়া এ বছর দরপত্রে শ্রমিক ফেডারেশনের নিবন্ধনকৃত লাইসেন্স এর কথা উল্লেখ না করে সর্ব সাধারণের জন্য বিষয়টি উন্মুক্ত করা হয়েছে, এতে প্রকৃত শ্রমিকদেরকে বঞ্চিত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। তাছাড়া দরপত্রে গত বছর আয়কর ৫% এবং জামানত ৫% দেওয়া ছিল এবছর জামানত বাদ দিয়ে আয়কর দ্বিগুণ (১০%) করা হয়েছে,এতে দরদাতার খরচ বৃদ্ধি পাবে এতে ও জনদূর্ভোগ সৃষ্টি হতে পারে।সিএনজি ড্রাইভার রবিউল জানান, বুড়িচংয়ে কোন সিএনজি স্ট্যান্ড নেই তারপর ও আমরা দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা জিপি বা টোল দিয়ে থাকি এতে করে আমরা ভাড়া বেশি নিতে হয় এবং যাত্রী সাধারনের সাথে প্রায় বাকবিতন্ডা সৃষ্টি হয়। এভাবে বছরে বছরে ইজারা বৃদ্ধিতে জনগনের ভোগান্তি বাড়তে থাকবে। উল্লেখিত বিষয়ে বুড়িচং থানার নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, মূল্য নির্ধারণের ক্ষেত্রে নীতিমালা অনুসরন করা হয়েছে আর শ্রমিক ফেডারেশনের নিবন্ধন এর বিষয়টি বাদ দেওয়ার ক্ষেত্রে বুড়িচং এর পার্শ্ববর্তী থানা দেবিদ্বার এবং বি- পাড়া উপজেলাকে অনুসরণ করে বুড়িচং উপজেলা পরিষদের মাসিক সমন্বয়ে সভার সিদ্ধান্ত অনুযায়ী সকলের জন্য উম্মুক্ত করা হয়েছে।
১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ প্রকাশ
-
শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৯:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- 101
ট্যাগ :
জনপ্রিয়




















