চট্টগ্রাম শুক্রবার(১০ ফেব্রুয়ারি) কোয়ান্টাম ফাউন্ডেশ সেন্টারের আয়োজনে লোকজ মেলার আয়োজন করা হয়। লোকসংস্কৃতি আমাদের শেকড়, আমাদের ঐতিহ্য।
আমাদের প্রাত্যহিক জীবনযাপনে লোকজ সংস্কৃতির প্রভাব অনেক। সংস্কৃতি তাই যা আমরা ধারণ করি,লালন করি।বিজাতীয়,ও অপসংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে আমাদের লোকসংস্কৃতি।
জারি গান,পালা গান,মুর্শিদি,পুতুলনাচ,গম্ভীরা,পাহাড়ি নৃত্য,বাইস্কোপ আমাদের লোকজ সংস্কৃতির অন্যতম উপাদান। তরুণ প্রজন্ম, শিশু-কিশোররা অনেকেই জানেনা কী আমাদের লোকসংস্কৃতি। তাদের জানানোর দায়িত্ব আমাদের। কোয়ান্টাম ফাউন্ডেশন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে লোকজ মেলা। টিকেটের বিনিময়ে অভিভাবকরা শিশু-কিশোরদের নিয়ে চারটা সেশনে উপভোগ করে লোকজ মেলার জমজমাট অনুষ্ঠান। প্রতি সেশনে ছিল গঠনমূলক আলোচননে ছিল,ম্যাজিক শো, মূকাভিনয়,পাহাড়ি নৃত্য,টিয়া পাখির চিরকুট,বায়স্কোপ,নানা নাতির গম্ভীরা নাচ,পুতুল নাচ।প্রায় ৪ শতাধিক শিশু অভিভাবকদের সাথে আনন্দ মুখর পরিবেশে লোকজ সংস্কৃতির সাথে পরিচিত হয়। মূকাভিনয়ের বিষয় ছিল”পরিষ্কার পরিছন্নতা”।শিশুরা খুব উপভোগ করে ম্যাজিক শো।পুতুল নাচ ছিল খুবই উপভোগ্য বিশেষত লোকগানের সাথে।কোয়ান্টাম আর্ডেন্টিয়ার দিলরুবা খানম,জান্নাত আরা দিনা ও চম্পা দেবনাথ এর সঞ্চালনায়,চারটি সেশনে বাণীবাহক ছিলেন,চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কোঅর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন,নেপাল আলমগীর চৌধুরী,শিরিন সালমা মোঃ শাহজাহান লিটন,যারা শিশুদের বিনোদন দিয়েছেন মোঃ মারুফ,মো.সাকিব ইকবাল,মোঃ ফয়সাল,রেহমান আরিফ,মেজবাহ চৌধুরী,আহনাফ আমীর,দ্বিতীয় বিশ্বাস,মো.রাশেদ,রবিন চৌধুরী।
সার্বিক ব্যবস্থাপনায় গোলাম মাহমুদ খান পরাগ,সাইরাহ সাজ্জাদ,বায়জিদ,ইয়াসা,আইনুল,ইভা চৌধুরী,জুহাইরা।বক্তারা বলেন,”সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের বুঝিয়ে দিতে চাই আমাদের ছিল সমৃদ্ধ অতীত। লোকসংস্কৃতি আমাদের সেকড়। লোকসংস্কৃতি চর্চার মাধ্যমেই আমরা গড়ে তুলতে চাই,”ভালো-মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ”।






















