বিএনপি জামায়াতের আন্দোলনের নামে আগুন সন্ত্রাস হামলা ভাংচুর সহ দেশ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত।
১১ই ফেব্রুয়ারী শনিবার সকাল১১ টায় সাতকানিয়া উপজেলার কেরানী হাট হক টাওয়ারের সামনে সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে বিএনপি জামায়াতের আন্দোলনের নামে আগুন সন্ত্রাস হামলা,ভাংচুর সহ লাগাতার ষড়যন্ত্র মূলক দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে শান্তিসমাবেশ অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ মাননীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।
সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান, এম এ মোতালেব সিআইপি,
সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, কেওঁচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক সিকদার ,বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত ,ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিদুওয়ান উদ্দিন,কালিয়াইশ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি নুরুল হাকিম চৌধুরী, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মহিউদ্দিন,ঢেমশা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ইয়াকুব মিয়া, নুরুল আমিন ,হাজী দেলোয়ার হোসেন এছাড়াও উপজেলা আওয়ামিলীগ ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ও অংঙ্গগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম আমিন বলেন, বিএনপি-জামায়াত জাতির জনকের হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশে হত্যার রাজনীতি শুরু করে। তারা ক্ষমতায় থাকাকালে আওয়ামীলীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। তাদের অপরাজনীতির কারণে আগামী নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দিবে না। আগামী নির্বাচনে আমরা সকলে শপথ নিবো, যাতে করে আওয়ামীলীগ পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আসে।আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।
উক্ত শান্তি সমাবেশ চলাকালে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসির আরফাতের নেতৃত্বে একটি টিম নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিল অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধি তৎপর ছিল সমাবেশটি শান্তি পূর্ণ ভাবে শেষ হয় ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















