১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দিনাজপু‌রে জেলা জামায়াতের আমীরসহ ৭ জনকে আটক করেছে কোতয়ালী পুলিশ

দিনাজপুর জেলা জামায়াতের আমীর আ‌নিসুর রহমানসহ ৭জন নেতাকর্মী‌কে আটক করেছে কোতয়ালী পু‌লিশ।
জানা গেছে, ১০ ফেব্রুয়ারী শ‌নিবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের প‌লিটেক‌নিক ইন‌স্টি‌টিউট এলাকায় শিক্ষা কা‌রিকুলাম থেকে ইসলাম‌ বিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের ব‌র্ধিতমূল্য কমানো ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দা‌বিতে কে‌ন্দ্রীয় কর্মসূ‌চির অংশ হিসেবে বিক্ষোভ মি‌ছিলের প্রস্তু‌তি গ্রহ‌নের সময় ৭জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমির মঞ্জুরুল কা‌দের(৫৪), একই উপজেলার শিবনগর ইউ‌নিয়ন আ‌মির আবু তাহের(৬২), জেলা জামাতের সদস্য জাহিদুল ইসলাম(৫৫), আবুল বাশার (৫০), পার্বতীপুর আমবা‌ড়ি ইউপি’র শি‌বিরের সাংগঠ‌নিক সম্পাদক নাইম বিল্লাহ(২৮), একই উপজেলার প‌শ্চিম হুগলীপাড়া জামে মস‌জিদের ইমাম রফিকুল ইসলাম(৪৫)। দিনাজপুর ক‌োতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি ) তানভীরুল ইসলাম জানান,  আটককৃতরা দিনাজপুর শহরে বি‌ক্ষোভ মি‌ছিলসহ নাশকতার প‌রিকল্পনা কর‌ছিলেন।  তারা পু‌লিশের উপ‌স্থি‌তি টের পেয়ে পালানোর চেষ্টা ক‌রে। এসময় পু‌লিশ তাদেরকে আটক ক‌রেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে বলে তিনি জানান।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

দিনাজপু‌রে জেলা জামায়াতের আমীরসহ ৭ জনকে আটক করেছে কোতয়ালী পুলিশ

প্রকাশিত : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩