১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন নাজিম উদ্দিন সভাপতি বজলুর রশিদ সম্পাদক

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট এএসএম বজলুর রশিদ মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রয়ারী রোববার দিবাগত রাত দুইটা পর্যন্ত সংশ্লিষ্টদের সাথে কথা বলে সর্বশেষ এ ফলাফল জানা গেছে।

সভাপতি পদে মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৬৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মনোতোষ ঘোষ পেয়েছেন ১ হাজার ৯৬ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এএসএম বজলুর রশিদ মিন্টু পেয়েছেন ২ হাজার ২৮০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. হাসান আলী চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮২৪ ভোট।

ফলাফলে সার্বিকভাবে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। এবার সম্পাদকীয় পদ ৯টি থেকে বেড়ে হয়েছে ১০টি এবং নির্বাহী সদস্য পদও একটি বাড়িয়ে ১১টি করা হয়েছে। গতবার সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ভোট হয়েছিল। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৫ হাজার ১৯৭ জন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন নাজিম উদ্দিন সভাপতি বজলুর রশিদ সম্পাদক

প্রকাশিত : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩