মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্র,শনি ও রবিবার ১০,১১ ও ১২ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান ও শিক্ষা অফিসার বদিউজ্জামান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে ও বি.এম. রাজিব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ও সৈয়দ আবুল হোসেন একাডেমি প্রধান শিক্ষক বি.এম.হেমায়েত হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার।অনুষ্ঠানের বক্তব্য রাখেন শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা অনুষ্ঠানে শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




















