১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাবেক সংসদ সদস্য রেজা আলী আর নেই

 প্রায় ৮৩ বছর বয়সে ১৩-০২-২০২৩ইং বেলা ১১ টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন।
সাবেক সংসদ সদস্য এড : রেজা আলী একাধারে রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তাঁর কোন পরিচয়টা বড় করে লেখা উচিত জানিনা। কারণ দুই ক্ষেত্রেই তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। তথাকথিত সফলতা নয়, সত্যিকারের সফলতা অর্জন করেছিলেন। সেটা কেমন এই প্রশ্ন আসতে পারে বলেন আওয়ামী লীগের নেতা মিলন পাঠান।
বিগত নবম সংসদে তিনি ময়মনসিংহের ত্রিশাল থেকে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ত্রিশালের মানুষ বিশ্বাস করে রেজা আলী সাহেব একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ। তিনি ঘুষ খেতেন না। যেটুকু বলতেন সেটুকুই করতেন। এই এরকমই বিষয়টা।
সবচেয়ে বড় বিষয় হলো রেজা আলী সাহেব জন্মসূত্রে ত্রিশালের মানুষ ছিলেন না। ফলে স্বাভাবিকভাবেই তাঁর সাথে ত্রিশালবাসীর সংযোগের ঘাটতি ছিল। কিন্তু এসবই তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন শুধুমাত্র তাঁর আর্থিক সততা দিয়ে। এটা একটা বিরাট ব্যাপার।
ব্যক্তিজীবনে রাজনীতির ময়দানে তিনি অনেক পদে আসীন হয়েছেন। ২০০২-২০০৯ সময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, ২০১২-২০২২ সময়কালে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এবং ২০১৬-২০২২ সময়কালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
প্রথমজীবনে ষাটের দশকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে নাম লেখান। বাষট্টির শিক্ষা আন্দোলনের কারণে কারাবরণ করেছেন। ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন সম্ভবত। ষাটের দশকের প্রারম্ভে বিশাল লম্বা দেহের অধিকারী রেজা আলীর কাঁধে ওঠে ঢাকা শহরে পোস্টার লাগানোর গল্প ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ নেতাদের মুখে মুখে। ছাত্র রাজনীতি থেকে বিদায়ের পরে তাঁকে আর রাজনীতিতে দেখা যায় না। যদিও ঠিক সময়মতো ঝাঁপিয়ে পড়েছেন। মুক্তিযুদ্ধের সময়টায় দেশের ভেতরে মুক্তযোদ্ধাদের খবর আদান-প্রদান, আশ্রয়ের ব্যবস্থা করা এবং বিভিন্নভাবে ভূমিকা রাখার কথাও পাই কমরেড মোহাম্মদ নবীর আত্মজবানীতে। তো ব্যবসায় পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিজ্ঞাপনী সংস্থা থেকে পোশাক শিল্প উভয় খাতেই তিনি সফলতা দেখিয়েছেন। এই সময়টায় সক্রিয় রাজনীতিতে না থাকলেও সিপিবি, ন্যাপ(মোজাফফর) এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাদের স্মৃতিকথায়, আলোচনায় বা লেখায় রেজা আলীকে পাওয়া যায় একজন সংবেদনশীল মানুষ হিসেবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এবং একজন পৃষ্ঠপোষক হিসেবে। বেশ অনেকজনের লেখাতেই তাঁকে পাওয়া যায়। ছাত্র ইউনিয়ন করলেও কোনদিন কমিউনিস্ট পার্টি কিংবা ন্যাপ করেন নাই। সম্ভবত কমরেড মোহাম্মদ ফরহাদের রিক্র্যুট ছিলেন রেজা আলী। মোহাম্মদ ফরহাদের স্মারকগ্রন্থ ‘আকণ্ঠ বিপ্লব পিপাসা’-তে রেজা আলী সাহেবের লেখাটা পড়ে আমার এমনই মনে হয়েছিল।
আমরা তাঁকে সক্রিয় রাজনীতিতে আবার দেখি ২০০১ সালের পরে। ত্রিশালে কৃষি খামার গড়ে তোলে সেখানেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। উদ্দেশ্য দলীয় টিকেটে নির্বাচন করা। তাঁকে এই পরামর্শ কে বা কারা দিয়েছিল তা জানি না। এমনকি কী উদ্দেশে তাঁকে নামানো হয়েছিল কিংবা তিনি নেমেছিলেন তাও জানিনা। তবে তিনি এক্ষেত্রেও দলের নমিনেশন লাভে সমর্থ হন এবং বিজয়ীও হন ২০০৮ সালে। আমার সাথে ব্যক্তিগত পরিচয় এই নির্বাচনের সময়েই। এরপরে কালেভদ্রে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। ব্যক্তিগতভাবে তাঁর তীব্র সমালোচনা করেছি আমি, তবে অবশ্যই শিষ্টাচার মেনে এবং সেটা সরাসরি তাঁকেই বলেছি; যত্রতত্র নয় মোটেও। ইতোমধ্যে জানাযায় তাঁর উদার মানসিকতা এবং প্রগতিশীল চিন্তার কথা। এসব জানার ফলেই সমালোচনা করার সাহস পেতাম। এসব সমালোচনার পিছনে যে আমার ব্যক্তিগত সুবিধা প্রাপ্তির কোন বিষয় নাই এটা যখন তিনি বুঝতে পারলেন, তখন থেকে তাঁর আচরণে একটা উষ্ণতা অনুভব করেছি। দেখা হয়েছে খুবই কম, ফোনেই কথা হয়েছে বেশি। এই উষ্ণতা, এই স্নেহের জন্যই আজকে তাঁর মৃত্যুতে এত কথা লিখছি। তিনি সত্যিকার অর্থে স্রষ্টার বাগানের প্রস্ফুটিত গোলাপ।
রেজা আলী সাহেবের পিতা ছিলেন তোফাজ্জল আলী। টি আলী নামেই সমধিক পরিচিত। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একান্ত ভক্ত-অনুগত ছিলেন এককালে। খাজা নাজিমুদ্দিন গ্রুপের নুরুল আমীন, মোহন মিয়া, হামিদুল হক চৌধুরী, আব্দুস সবুর খানদের বিপরীতে সোহরাওয়ার্দী গ্রুপে ছিলে ডা এ এম মালিক, বগুড়ার মোহাম্মদ আলী ও তোফাজ্জল আলী প্রমুখ। তিনজনেই কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রদূত ইত্যাদি হয়েছিলেন। পাকিস্তান হবার পরে একপর্যায়ে সোহরাওয়ার্দী সাহেবের অনুসারীদের প্রায় সকলেই আওয়ামী লীগে চলে এলেও এরা আসেন নাই। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তোফাজ্জল আলীকে পাওয়া যায়। যাহোক সেসব ভিন্ন প্রসঙ্গ। এই তোফাজ্জল আলী সাহেবেরই পুত্র রেজা আলী।
ষাটের দশকে একটা প্রবণতা দাঁড়িয়ে গিয়েছিল যে পাঁড় মুসলিম লীগারের সন্তানেরা ছাত্র ইউনিয়ন করেন। রাশেদ খান মেনন, রেজা আলী প্রমুখ উৎকৃষ্ট উদাহরণ। আবার সরকারী বড় কর্মকর্তাদের সন্তানেরাও ছাত্র ইউনিয়ন করেছেন। এক্ষেত্রে হায়দার আকবর খান রনো, হায়দার আনোয়ার খান জুনো ও মতিয়া চৌধুরীদের কথা বলা যায়।
বঙ্গবন্ধুর স্নেহধন্য ছিলেন রেজা আলী। তাঁর প্রমাণ পাওয়া যায় মমিনুল হক খোকার লেখা ‘অস্তরাগে স্মৃতি সমুজ্জ্বল : বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও আমি’ নামক বইটিতে। বঙ্গবন্ধু যে আগরতলা গিয়েছিলেন এই যাত্রাপথের একটা পর্যায়ে রেজা আলীর ভূমিকা আছে। এই বইতে এটা পাওয়া যায়। আরেকজন আছে আলী রেজা কুষ্টিয়ার, ইনি আসামীও হয়েছিলেন। রেজা আলীর মামা সিলেটের মোয়াজ্জেম আহমেদ চৌধুরী, বঙ্গবন্ধুর ব্যক্তিগত বন্ধু ছিলেন কলকাতা থেকেই।
আজকে ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন। তাঁর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাঈমা হক বা নাঈমা আলী। শিক্ষকতার সাথে তিনি রবীন্দ্রসংগীত শিল্পীও। দুই পুত্র ও এক মেয়ের জনক রেজা আলীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। পরিবার এই শোক কাটিয়ে উঠুক আমীন।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

সাবেক সংসদ সদস্য রেজা আলী আর নেই

প্রকাশিত : ০৮:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩