কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠে মঙ্গলবার বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়।অনুষ্ঠান সকাল ৯ ঘটিকায় অতিথিদের আসন গ্রহণের পর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ঘোষণা ও মশাল প্রজ্জ্বলন,স্বাগত বক্তব্য প্রদান,অতিথিদের বক্তব্য প্রদান,জোহরের নামাজের বিরতি,বিকেলে প্রধান অতিথির নিকট থেকে ছাত্র-ছাত্রীরা পুরস্কার গ্রহণ ও সভাপতির ভাষণ প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ সাহিদা আক্তার, ফকিরবাজার হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু জায়েদ মোহাম্মদ শামশেদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকশীমূল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল করিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান, সাবেক সিনিয়র শিক্ষক আলী আহম্মদ মাস্টার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আমজাদ হোসেন,সভাপতিত্ব করেন অধ্যক্ষ পিজিউল আলম,আহবায়ক আইসিটি প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন পারুয়ারা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম,ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক বিল্লাল হোসেন সহ ছাত্রছাত্রী,শিক্ষক,প্রভাষক,অভি ভাবক ও এলাকাবাসী।
১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে বার্ষিক ক্রিড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং- কুমিল্লা - প্রকাশিত : ০৮:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- 99
ট্যাগ :
জনপ্রিয়




















