১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সাক্ষাত

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে সোমবার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

গত রোববার রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। রাষ্ট্রপতি পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সোমবার দুপুরে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে সোমবার বিকেলেই প্রজ্ঞাপন জারি করেছ নির্বাচন কমিশন সচিবালয়।

দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৩ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সাক্ষাত

প্রকাশিত : ০৪:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩