ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ সভার আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন, সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান। উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




















