চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আয়োজনে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় বন নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জীবিকা উন্নয়ন তহবিল ও বন্যহাতির আক্রমণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে লোহাগাড়া উপজেলার পদুয়া বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী,
চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা
আবদুল্লাহ আল মামুন, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন ছেতারা বেগম, পারভীন আকতার, আবুল হোসেন, ওসমান গণি।
অনুষ্ঠানে মোট ৩শত ৩৩জন উপকার ভোগীর মাঝে ৮৩ লক্ষ ৯১ হাজার ৬০০টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।






















