১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ভুটান সবসময় বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত রিনচেন

ভুটান সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল। তিনি বলেন, ভুটান সরকার ও জনগণ বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামোড়া গ্রামে ব্যক্তিগত সফরে এসে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভুটানে বাংলাদেশি ব্যবসায়ী অলি আহমেদের আমন্ত্রণে ওই গ্রামে বেড়াতে আসেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ভুটানের রাষ্ট্রদূত বলেন, আমাদের (ভুটানের) প্রধানমন্ত্রী আপনাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে। ভুটান সরকার ও জনগণ বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ী অলি আহমেদ সততা ও নিষ্ঠার সঙ্গে ভুটানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। তার মতো সততা ও নিষ্ঠার সঙ্গে যে কেউ ভুটানে কাজ করতে পারবেন।

পরে মধ্যাহ্ণভোজ শেষে ভুটানের রাষ্ট্রদূতকে নিয়ে সীমান্তবর্তী সেজামোড়ায় বিজিবি ক্যাম্প সংলগ্ন নির্মাণাধীন মুক্তিযুদ্ধ মনুমেন্ট পরিদর্শন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায়চৌধুরী, রয়েল ভুটান অ্যাম্বাসির কনস্যুলার কেনছু থিনলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজ্জামেল হোসেন রেজা, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুব আলম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

ভুটান সবসময় বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত রিনচেন

প্রকাশিত : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩