১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

স্ত্রীকে শ্বাসরোধ, শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যা

কক্সবাজার শহরের হোটেলকক্ষে গত তিন দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় খুন হয়েছে এক শিশুসহ দুই নারী। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে পুলিশ ও র‌্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা তাদের দোষ স্বীকার করেছেন বলেন জানায় আইন-শৃঙ্খলা বাহিনী।

হোটেলে সর্বশেষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গত শুক্রবার সকালে শহরের হোটেল-মোটেল জোন এলাকার সি আলিফের ৪১১ নম্বর কক্ষে। ওই হত্যাকাণ্ডে জড়িত স্বামী জেবিন দেকে (৪২) পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জেবিন দে বাঁশখালী উপজেলার বণিক পাড়ার দুলাল দের পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহকে কেন্দ্র করে স্ত্রী সুমাকে হোটেলকক্ষে শ্বাসরোধে হত্যা করেন বলে স্বামী জেবিন দে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। জেবিন স্ত্রীকে হত্যার পর বাথরুমের বালতিতে আট মাস বয়সের শিশুকন্যাকেও ডুবিয়ে হত্যা করার কথা স্বীকার করেন।

অন্যদিকে গত ১৫ ফেব্রুয়ারি শহরের বাজারঘাটা এলাকার ‘সি বার্ড’  নামের আবাসিক হোটেলে এক নারীকে হত্যার ঘটনায় স্বামী পরিচয়ধারী ব্যক্তিকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, নিহত নারী এবং আসামি মোস্তাফিজুর রহমান স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ১৪ ফেব্রুয়ারি হোটেলে ওঠেন। ১৫ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোস্তাফিজুর রুমের বাইরে তালা দিয়ে চলে যান। পরে ওই কক্ষ থেকে পুলিশ এক নারীর মরদেহ উদ্ধার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজ ভিকটিমকে হোটেলকক্ষে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন। মোস্তাফিজ এ রকম অনেক নারীকে স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন র‌্যাবকে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

স্ত্রীকে শ্বাসরোধ, শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যা

প্রকাশিত : ০৯:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩