বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জাকির হোসাইন কে রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুবাইয়ে এক জাঁক জমকপূর্ণ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে দুবাই কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ।
দুবাইস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যাল জেনারেল বি.এম জামাল হোসেন এবং লেবার কনস্যুলার ফাতেমা জাহান।
এ্যাওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,প্রথম থেকে তিনি বৈধভাবে ব্যাকিং মাধ্যমে লেনদেন করছেন। তিনি প্রবাসী সবাইকে বৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে দেশ সেবায় ভূমিকা রাখার আহবান জানান। জাকির হোসাইন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নাই এলাকার স্থায়ী বাসিন্দা। এলাকায় তিনি দুবাই জাকির নামেই বেশি পরিচিত।।
বৈধপথে দেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ১০ জনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। রেমিট্যান্স এ্যাওয়ার্ডপ্রাপ্ত বিশিষ্ট ব্যাবসায়ী জাকির হোসাইন জানান- দীর্ঘদিন যাবত তিনি দুবাইয়ে ব্যাবসা করে আসছেন। এখন তিনি সেখানকার একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। এদেশেও তার একাধিক ব্যাবসা রয়েছে। শুরু থেকেই তিনি আর্থিক লেনদেনটা বৈধতার সাথে ব্যাংকের মাধ্যমে করে আসছেন। সেটারই মূল্যায়ন হিসেবে এই সম্মান পেয়েছেন বলে অনুভূতি ব্যক্ত করেন।
জাকির হোসাইন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার স্থায়ী বাসিন্দা। এলাকায় তিনি দুবাই জাকির নামেই বেশি পরিচিত।




















