ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজে ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারী তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এবং নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সন্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ উল্লাহ এর সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। স্কুল থেকে ৬ষ্ঠ থেকে দশম এবং কলেজ থেকে একাদশ, দ্বাদশ ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১৫ ফেব্রুয়ারী মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল প্রধান অতিথি এবং নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশেষভাবে উল্লেখ্য, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এবারের এইচএসসি পরীক্ষায় ২২ জন জিপিএ- ৫ প্রাপ্ত এবং ডিগ্রি পর্যায়ের ৬ জন প্রথম বিভাগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সাহেবের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন খান টগর, নিশ্চিম্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মনির হোসেন খানের সুযোগ্য পুত্র এবং নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের গর্ভণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মারুফ হোসেন খান বিজয়, বিদ্যুৎসাহী সদস্য আসাদুজ্জামান এমএ, ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ আহমেদ ইত্তেফাক, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজনু, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ মনির হোসেন মিয়া, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজে তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ
-
গোলাম নবী খোকন,মতলব - প্রকাশিত : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- 112
ট্যাগ :
জনপ্রিয়




















