রাজধানীর ডেমরায় ঢাকা পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির গভর্নিংবডির সভাপতি জাবেদ আহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন,হাজী রহমত উল্লাহ ফোরকানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল আজিজ প্রধান,ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম) ও মা মেমোরিয়াল একাডেমীর সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন খাঁন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির সংরক্ষিত-২২ আসনের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল,ডিএসসিসির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এল আই ইউ পি সি) প্রকল্পের প্রকল্পের টাউন ফেডারেশনের সভাপতি রাশিদা আক্তার শান্তা ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরীসহ গভর্নিংবডির সকল সদস্য, শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুশিক্ষায় শিক্ষিত সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করে চলেছেন। এছাড়াও দেশের সর্বক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন এখন দৃশ্যমান। এখন দক্ষ জনশক্তি গড়ে তুলে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করতে কাজ করে চলেছেন।




















