১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বুড়িচংয়ে দুর্বৃত্তের  বিষ প্রয়োগে মৎস্য চাষীর পুকুরের প্রায় ১৮ লক্ষ টাকার মাছ নিধন 

কুমিল্লা বুড়িচং উপজেলার উপজেলা সদর ইউনিয়নের জগতপুর গ্রামের আনিসুর রহমান ড্রাইভারের পুকুরে গত রোববার দিবাগত রাতে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মৎস্য চাষীর প্রায় ১৮ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অভিযোগ  দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের আবু হানিফের ছেলে আনিসুর রহমান ড্রাইভার বিগত বছরখানেক ধরে তার নিজ এলাকায় ধার দেনা  ও বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে ঋণ উত্তোলন করে পুকুরে মৎস্য চাষ শুরু করেন।তার পুকুরে রুই,কাতল,মৃগেল,পাঙ্গাশ, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন।ইদানীং পুকুরের  এসমস্ত মাছকে পরিমাণমাফিক খাবার খাওয়ানো ও পরিচর্যা নিয়ে তিনি তার ব্যস্ত সময় পার করছিলেন।গত রোববার দিবাগত রাতের আঁধারে যেকোন সময় একদল দুর্বৃত্ত বিষ প্রয়োগ করে চলে যায়।পরদিন ভোঁরে স্হানীয় লোকজন আনিসুর রহমান ড্রাইভারের পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে তাকে খবর দেয়।স্হানীয় লোকজন সহ আনিসুর রহমান ড্রাইভার পুকুরের সমস্ত মাছ মরে ভেসে থাকতে দেখে  তার মাথায় যেন আকাশ ভেঙে পরে,এতে তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পরেন।স্হানীয় সূত্র আরোও জানায় তার সাথে ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে এ ধরনের নাশকতার কান্ড ঘটিয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আনিসুর রহমান জানান বিভিন্ন এনজিও ও মানুষ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা ঋন এনে পুকুরে মৎস্য চাষে পুঁজি খাটান। দুর্বৃত্তের ছোড়া বিষে পুকুরের সমস্ত মাছ মরে সাবার হয়ে গেছে।তিনি আরোও অভিযোগ করেন দুর্বৃত্তের ছোরা বিষে তিনি নিঃস্ব  হয়ে গেছেন।এমতাবস্থায়  তিনি স্হানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের নিকট ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য সহযোগিতা কামনা করেন।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

বুড়িচংয়ে দুর্বৃত্তের  বিষ প্রয়োগে মৎস্য চাষীর পুকুরের প্রায় ১৮ লক্ষ টাকার মাছ নিধন 

প্রকাশিত : ০৮:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩