১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে দু’গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৪ বছর বয়সী রাসেল হোসেন নামে এক কিশোর নিহত ও উভয়পক্ষের অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।
নিহত রাসেল চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. আনোয়ার হোসেন কিশোরের মৃত্যুর বিষয় নিশ্চিত করছেন।এলাকা সূত্রে জানা যায়  মেঘনা নদীতে বালু উত্তোলন ড্রেজার মেশিন, নদী থেকে জেগে উঠা খাসজমি,মাছ ঘাট, দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার  দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল নামে এক কিশোর গুরুতর আহত হয়। আহত আবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একসময় মাথায় ধারালো অস্ত্রে আঘাতপ্রাপ্ত রুহুল আমিন নামে আরেক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
   নিহত রাসেল ইউপি সদস্য নজরুলের ভাতিজা হয় বলে জানা গেছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মুঠোফোনে জানান, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

লক্ষ্মীপুরে দু’গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত

প্রকাশিত : ০৭:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩