হাত নেই পা দিয়ে লিখে এইচএসসি পাস করা জসিমের পড়ালেখার দায়িত্ব নিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। রিয়ান বলেন আমি যখন জানতে পারলাম আনন্দে আমার চোখে দিয়ে নিজের অজান্তে পানি পড়তে থাকে। তখনি আমি আমার সকল সহকর্মী ভাইদের নিয়ে জসিমের বাড়ি ছুটে যায়। জসিমকে দেখে আমার গর্বে আমার বুকটা ভরে যায়। তখন কেন জানি মনে হল এই জসিমের জন্য কিছু না করতে পারলে নিজেকে বড় হতভাগ্য মনে হবে।এর জন্য জসিম ও তাঁর পরিবার কে বলি তাঁর পড়ালেখার দায়িত্ব আমার। আমার কথা শুনে অনেক খুশি তাঁর আনন্দ ভরা মূখ দেখে আমি ও অনেক খুশি। আমি চাই জসিম তাঁর মেধা দিয়ে পড়ালেখা করে নিজেকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। কারো উপরে যেন জসিম যেন বোঝা হয়ে না থাকে।
জানা যায়,জসিম ফরিদপুর নগরকান্দ উপজেলা তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের দিনমজুর মো. হানিফ মাতুব্বর ও গৃহিণী তছিরন বেগম দম্পতির ছেলে। জন্মের পর থেকে জসিমের দুটি হাত না থাকলেও জীবনসংগ্রামে কখনো থেমে থাকেনি তিনি। পা দিয়েই হাতের যাবতীয় কাজ করে নজির সৃষ্টি করেছেন সে। পাশাপশি পড়ালেখা চালিয়ে যাচ্ছে অদম্য এ মেধাবী। তার অদম্য ইচ্ছাশক্তির কাছে যেন সবকিছু হার মেনেছে। তাঁর প্রমান জসিম এবার এইচএসসি পরীক্ষায় বানিজ্য শাখা থেকে জিপিএ ৪.২৯ পেয়ে পাস করেন।
সংগ্রামী জসিম মাতুব্বর বলেন, পা দিয়ে লিখে এইচএসসি পাস করার খবর পেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ান ভাই আমার বাড়িতে এসে আমার সকল পড়া-লেখার খরচ বহন করার আশা দিয়েছেন। রিয়ান ভাই একজন ভালো মানুষ। রিয়ান ভাই আমার পাশে থাকলে আমি আমার লক্ষে পৌছাতে পারবো।
জসিম আরো বলেন, আমার বাবা একজন কৃষক। তাই পড়ালেখার পাশাপাশি জীবিকার তাগিদে নগরকান্দা বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটে মনা টেলিকমে মোবাইল সার্ভিসিং কাজ করি। দুই হাত না থাকা সত্ত্বেও আমি পুরোপুরি কাজ শিখে নিজে আয় করতে পারছি। আমি সকলের কাছে দোয়া চাই। আমার ঢাকা বিশ্ব
বিদ্যালয় পড়ার অনেক ইচ্ছা। রিয়ান ভাই আমার পাশে থাকলে আমার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ।




















