আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বাঙালির প্রাণের বইমেলা। শহীদ দিবসে এসব বইমেলায় ছিল শিশু ও বিভিন্ন বয়সী পাঠকের সরব উপস্থিতি। পাঠকদের জন্য বিভিন্ন বিষয়ের বইয়ের পাশাপাশি মেলায় শিক্ষার্থীদের জন্য ছিলো চিত্রাঙ্কণ, কুইজ, কবিতা আবৃত্তি, নাচ গানের প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এমনই এক আয়োজন করে প্রশংসিত হয়েছে গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের আয়োজক কমিটি। তিন দিনব্যাপী বইমেলার অমর একুশের দিনটি সমাপনী দিন। শুরু হওয়া মেলার প্রথম দিন থেকেই ছিলো শিশু কিশোর অভিভাবক শিক্ষক এলাকাবাসীসহ ও বিভিন্ন বয়সের পাঠকের সরব উপস্থিতি ছিলো যেন প্রাণের মিলন মেলা । আমাদের হৃদয়ের অন্তরতম বন্ধু বই। মানুষের মধ্যে নতুন নতুন চিন্তা চেতনার বিকাশ, মানুষের মনে জমে থাকা গ্লানি, ক্লেশ বিষাদময় সময় পুরোপুরিভাবে বিসর্জন দিয়ে মনকে তরতাজা রাখতে ‘বই’ একটি অদ্বিতীয় সম্পদ বলা যেতেই পারে।
‘বই’ মানুষের এমন এক বন্ধু যা সমস্ত ভালো ও মন্দ মুহূর্ত গুলিকে অভিযোজন করবার ক্ষমতা তৈরি করে মানুষের মধ্যে। মানুষকে ইতিবাচক পরিবর্তনের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে চারিদিকে ছড়িয়ে থাকা নানান বিষয়ভিত্তিক বই সমূহ। ভাষার জন্য রক্ত ঝরিয়েছে বাঙালি জাতি, বাংলা ভাষা আমাদের অহংকার অহংকার, ভাষাকে সুন্দর করে জানতে বুঝতে মানতে আমাদেরকে বইয়ের কাছে যেতে হবে। বাংলা ভাষা চর্চা আরও বেশি করে ছড়িয়ের দেয়ার জন্যই এই আয়োজন বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান । তিনি আরো বলেন করোনাকালীন সময় ছাড়া আমরা নিয়মিত বই মেলা করে আসছি। আশার কথা হলো আমাদের সাড়ে ছয় হাজার ছাত্র-ছাত্রী শিক্ষক-কর্মচারী সহ অভিভাবক শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আমাদের অগ্রযাত্রায় উৎসাহ ও প্রেরণা। সুন্দরভাবে শেষ হওয়া এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠানের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণিল সাজে সজ্জিত ২৬ টি বইয়ের দোকান ছিল দেখার মতো। ছাত্র-ছাত্রীরা অভিভাবকদের সমন্বয়ে আয়োজন করেছিল কিছু কিছু স্টলে বাহারি পিঠা বিক্রি। ছাত্র ছাত্রী ও অভিভাবকরা মেলাকে তিনদিন থেকে সাতদিন করলে আরো ভালো হতো বলে জানায়। এমন আয়োজনকে ইতিবাচক হিসাবে দেখছেন টঙ্গীর সাংবাদিক কবি-সাহিত্যিক ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা। টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এমন দৃষ্টান্তের লেখক-পাঠকদের একত্রিত করার মিলন মেলার উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দেয়া গেলে বাংলা বইয়ের যেমন পাঠক বাড়বে তেমনি বিস্তৃত হবে বাংলার ইতিহাস ঐতিহ্যগত সংস্কৃতির চচা, এমনটাই মনে করেন সংশ্লিষ্ট বোদ্ধারা ।




















