শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৩ উদ্বোধনী, সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের সহযোগীতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রানিসম্পদ অধিপ্তর, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, জেলা প্রানিসম্পদ সাইন্টিফিক অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ওসি মোঃ ইসলাম হোসেন, পল্লী বিদুৎ সমিতির ২ ডিজিএম, হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন মিঠু, আগাতা ফিত মিলসের ডিজিএম সুকুমার চন্দ্র দাশ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় কোমলমতি শিক্ষার্থীদের দুধ ও ডিম খাওয়ানোর পাশাপাশি পশু পাখি, বিভিন্ন ঔষধ কোম্পানির ঔষধ, খাদ্য সহ ৪০ স্টল প্রদর্শন করা হয়েছে। এই স্টল সমূহ প্রধান অতিথি সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, বিশেষ অতিথি বৃন্দ ঘুরে ঘুরে দেখেন।
সমন্বয়ক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. ইসরাত জেরিন।
আরও বক্তব্য রাখেন ষোলনল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল খা মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, , উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আহাম্মদ সুমন,উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীন,মোঃ গোলাম মোস্তফা, হিসাব সহকারী আব্দুর রশিদ সরকার, এলএফএ জামশেদুল আলম, সিইএ শামীমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।




















