১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নিরাপদ প্রযুক্তি ব্যবহারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রাণীজ পণ্যের উৎপাদন বৃদ্ধি ও প্রাণীস্বাস্থ্যেও টেকসই উন্নতির জন্য গবেষকদের কাজ করতে হবে। পাশাপাশি সবচেয়ে নিরাপদ প্রযুক্তি ব্যবহারের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে প্রযুক্তির ব্যবহার।

বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর) কর্তৃক আয়োজিত ২৯তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য আরও বলেন, দেশে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উৎপাদিত পণ্য যথাযথ বিপণনের মাধ্যমে টেকসই সমৃদ্ধি অর্জন করতে হবে। পঞ্চম শিল্প বিপ্লব আসতে খুব বেশি দেরি নেই। তাই আমাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা আরো বৃদ্ধি করতে হবে। পরবর্তী শিল্প বিপ্লবের আগেই আমাদের আমদানি নিভর্রতা কমিয়ে রপ্তানিমুখী পণ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করতে হবে।

বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির প্যাথলজি বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সাবেক মহাপরিচালক ড. নাথুরাম সরকার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মকবুল হোসেন এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা।

এবছর বৈজ্ঞানিক সম্মেলনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রাণীস্বাস্থ্যের টেকসই উন্নতি এবং উৎপাদন’ । এবিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মো. ইকবাল হোসেনকে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড তুলে দেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। পাশাপাশি সার্জারি ও অবস্টেটিক্স বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বাকৃবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে ভেটেরিনারি গবেষণা এবং শিক্ষায় অসামান্য অবদান এবং নেতৃত্বের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়।

প্রথম দিনে প্রতিপাদ্য বিষয়ের উপর একটি সিম্পোজিয়াম, চারটি সায়েন্টিফিক সেশন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। দুইদিনব্যাপী সায়েন্টিফিক সেশনে মোট সত্তরটি ৭০টি গবেষণাপত্র ও ৮৪টি পোস্টার আকারে উপস্থাপন করা হবে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বৈজ্ঞানিক সম্মেলনটি শেষ হবে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

নিরাপদ প্রযুক্তি ব্যবহারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে

প্রকাশিত : ০৯:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩