০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া, সেই যুবকের যাবজ্জীবন

 সিরাজগঞ্জে অবৈধভাবে হেরোইন বহনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। আসামি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ছয়ঘাটি এলাকার আব্দুল হাকিমের ছেলে আহামাদুল্লাহ (৩২)।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে তল্লাশি করতে থাকে। এসময় মাদক কারবারি আহামাদুল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সময়ে ৮ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেই যুবকের বিরুদ্ধে আজ আদালত এই রায় ঘোষণা করেন।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

সিরাজগঞ্জে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া, সেই যুবকের যাবজ্জীবন

প্রকাশিত : ০৪:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩