০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ৮ পিচ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ভারতে পাচারকালে ৮ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের পাশে তালসারি নামক স্থান থেকে তাকে আটক করেন, ৩৩ বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের টহলদল।

স্বর্ণসহ আটক চোরাকারবারির নাম আমির হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক স্বর্ণের ওজন ৯৪৩ গ্রাম। মূল্য ধরা হয়েছে ৭৩ লাখ ৮০ হাজার ১৪৩ টাকা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ট্যাগ :

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সাতক্ষীরা সীমান্তে ৮ পিচ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রকাশিত : ০৮:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩