০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নকলায় এক গাভীর একসাথে ৪ বাছুরের জন্ম

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা এলাকার কৃষক শফিকুল ইসলামের এক গাভী একসাথে ৪টি বকনা বাছুর জন্ম দিয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাছুর গুলো জন্ম দেওয়ার পরে তা দেখতে শফিকুল ইসলামের বাড়িতে মুহুর্তেই উৎসুক জনতার ভিড় জমে যায়।

মৃত শামসুল হকের ছেলে কৃষক শফিকুল ইসলাম জানন, সে গত বছর এই ফ্রিজিয়ান শংকর জাতের গাভীটি ৯৭ হাজার টাকা দিয়ে কিনেন। এরকিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করান। সোমবার গাভীর বাছুর দেওয়ার উপসর্গ দেখাদেয় এবং স্থানীয় পল্লী পশু চিকিৎসক আব্দুল লতিফের সহায়তায় একে একে ৪টি বকনা বাছুরের জন্ম হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী বলেন- একটি গাভীর একসাথে ৪টি বাছুরের জন্ম দেওয়ার নজির সচরাচর দেখা য়ায় না, এটা কৃষকের প্রতি আল্লাহর রহমত। প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেওয়া ৪টি বাছুরই সুস্থ আছে। অপেক্ষাকৃত দুর্বল বাছুর গুলো ও গাভীর সুস্থ্যতায় উপজেলা প্রাণী সম্পদ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

নকলায় এক গাভীর একসাথে ৪ বাছুরের জন্ম

প্রকাশিত : ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩