শ্রীমঙ্গলে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ঢাকা এর সহযোগিতায় এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) এর বাস্তবায়নে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলার ২৬টি স্কুল ও ৪টি মার্দাসা এই মেলায় অংশগ্রহন করে।যেখানে আন্ত:স্কুল বিজ্ঞান মেলায় প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম স্থান লাভ করে দি বাড্স রেসিন্ডেসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ২য় স্থান লাভ করে বর্ডার গাড পাবলির্ক উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান লাভ করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় । বিজ্ঞান ভিত্তিক দেয়ালিকায় প্রথম স্থান লাভ শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়, ২য় স্থান লাভ করে বেগম রাসুলজান উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান লাভ করে মির্জাপুর উচ্চ বিদ্যালয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ২য় স্থান লাভ করে বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান লাভ করে দি বাড্স রেসিন্ডেসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । এছাড়া ১৫০জন উপস্থিত ছাত্র/ছাত্রীদের মাঝে বিজ্ঞান শিক্ষায় অবদান রাখার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। এ মেলায় প্রত্যেকটি স্কুল ও মাদ্রাসার স্কুল ভিত্তিক বিজ্ঞান মেলায় পুরষ্কার গুলো বিতরন করা হয়েছে ও বিজ্ঞান শিক্ষায় ছাত্র/ছাত্রীদের উৎসাহিত করার জন্য শাহ মোস্তফা জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হুগলিয়া হাজী মনছব আর্দশ উচ্চ বিদ্যালয় বিজ্ঞানাগারের সরঞ্জাম বিতরন করা হয়।
বিকেলে স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও বিজ্ঞান ল্যাব সরঞ্জাম বিতরণ করা হয় উপজেলা একাডেমিক সুপাভাইজার জনাব সঞ্জিত কুমার বিশ্বাস ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী।
প্রকল্পের সমন্বয়কারী মোঃ মোরসালীন মুকিত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বহী পরিচালম সাজাদুর রহমান চৌধুরী, উদয়ন স্কুলের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস , এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম, তহিরুল ইসলাম মিলন প্রধান নির্বাহী এমসিডা প্রমুখ।




















