সম্প্রতি গত ১৬ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে দিনের যে কোন সময় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাইয়ার পাড়া সংলগ্ন ফকিরের বাপের খীল দূর্গম পাহাড়ী এলাকায় দিনমজুর’র (রোহিঙ্গা নাগরিক) হাতে নির্মমভাবে খুন হওয়া
আহমদ কবির (৭৫) হত্যাকান্ডের ঘটনায় জড়িত রোহিঙ্গা নাগরিক মোঃ আমিন (২৫) কে কক্সবাজারের উখিয়া কুতুপালং মধুরছড়া ক্যাম্প ষ্টেশন থেকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া থানা পুলিশের সহায়তায় উল্লেখিত
ক্যাম্প ষ্টেশন থেকে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিহত আহমদ কবির (৭৫) চরম্বা ২নং ওয়ার্ডের বাসিন্দা। ঘাতক মোঃ আমিন নিহতের বাড়িতে দিন-মুজুর হিসেবে কাজ করতো। গত ১৬ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে দিনের যে কোন সময় ধারালো দা দিয়ে নির্মমভাবে হত্যা করে দূর্গম পাহাড়ী এলাকার
গাছ বাগানে ফেলে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
এ’ব্যাপারে অজ্ঞাতনামা আসামীর কথা উল্লেখ করে থানায় একটি মামলা রুজু হয়ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম পিপিএম তথ্য-প্রযুক্তির সাহায্যে ঘটনার সত্যাতা উদঘাটন করার জন্য তদন্ত কাজ চালিয়ে যাচ্ছিলেন। অবশেষ তিনি হত্যকান্ডের ঘটনার সাথে জড়িত একজন আসামীকে শনাক্ত করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামী ও তার অপর একজন সহযোগী নিজেদেরকে রোহিঙ্গা নাগরিক বলে উল্লেখ করে। সে জানায়, ঘটনার পূর্বে খুন হওয়া আহমদ কবিরের বাড়িতে কামলা হিসেবে কাজ করত। তার চাহিদা মতো মুজুরীর টাকা না দেয়ায় এবং গৃহকর্তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার লোভে অপর একজন সহযোগী রোহিঙ্গা নাগরিক নিয়ে গৃহকর্তা আহমদ কবিরকে হত্যা করে পালিয়ে যায়। ঘাতকের পিতার নাম আজিজুর রহমান। সে উখিয়া থানার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প নং ৪ ষ্টেশন, ব্লক সি-৩, এফসি নম্বার ৪০১৭০৫। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রাম দা ঘটনাস্থল সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালতের কাছে দেয়া জবানবন্ধীতে নিজেকে নিহত আহমদ কবিরের খুনি বলে সে জানিয়েছে। উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনসার্জ মোঃ আতিকুর রহমান। তিনি বলেন, ঘাতকের অপর সহযোগীকে ও আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।




















