ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার সকালে এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ ও অভিভাবক সমাবেশের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ভাষ্কর সেনগুপ্ত।আলোচনা সভায় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং কলেজর রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী দাস গুপ্তা ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কামরুল হক ইমরানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.লুৎফর হাসান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে.এম.জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.গাজী হাসান কামাল। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো: আজহারুল হক, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ্, প্রফেসর ড. মোঃ রুহুল আমিন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ বোরহান উদ্দিন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সাদিয়া জান্নাত, এমদাদুল ইসলাম, তারান্নুম বিনাত কবির, নাহিদ হাসান।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সদস্য, ড. মোঃ আশরাফুল হক, প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন, সুরাইয়া হকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস প্রদান করা হয়।এরপর কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের নতুন দুটি ৩,৪ একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.লুৎফর হাসান।
১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
কেবি কলেজের নবীন বরণ ও নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
-
আশিকুর রহমান মিঠু, ময়মনসিংহ - প্রকাশিত : ০৬:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- 94
ট্যাগ :
জনপ্রিয়




















