মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার ২৭ ফেব্রুয়ারি সকালে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কালকিনি উপজেলা ও পৌর মহিলা আওয়ামীলীগের উদ্দ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালকিনি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চায়না খানমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগম ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারখসহ স্থানীয় আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।




















