১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

ভালুকায় উপজেলা আ’লীগ সাধারন সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

ময়মনসিংহের ভালুকায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামীলীগ।

২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয়ে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক উমর হায়াৎ খান নইমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ৭ নং মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন প্রমুখ।

এছাড়াও উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা হৃদরোগে আক্রান্ত ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ভালুকায় উপজেলা আ’লীগ সাধারন সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

প্রকাশিত : ১২:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩