১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়ার ডে পালিত

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ লাইনস মাঠে আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে পুলিশ লাইনস্ ড্রিল শেডে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট মঈনুল হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিআইডির পুলিশ সুপার বেলায়েত হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
স্মরণসভা শেষে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী টাঙ্গাইলের ৯১ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়ার ডে পালিত

প্রকাশিত : ০২:১১:০১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩