১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

টাঙ্গাইলে চার দিন ব্যাপী জেলা স্কাউট সমাবেশ

‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট স্কাউটিং এই প্রতিপাদ্যকে সামনে টাঙ্গাইলে ১২ তম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে চার দিন ব্যাপী এ সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে স্কাউট পতাকা হস্তান্তর করা হয়। সমাবেশে ১০০ শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল অংশ গ্রহণ করে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

টাঙ্গাইলে চার দিন ব্যাপী জেলা স্কাউট সমাবেশ

প্রকাশিত : ০৭:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩