আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে মোকাবিলা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। ( ৩ মার্চ) সকাল ১১টায় মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের যত স্বপক্ষের শক্তি আছে এবং যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ বাংলাদেশে রয়েছে, তাদের সমন্বিত শক্তি আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের বিরোধী
শক্তিকে মোকাবিলা করবে। আরেকটি ধারা যারা মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তিকে নিয়ে ঐক্য করেছে, বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে যারা ঐক্য করেছে অর্থাত হত্যাকারী, ধর্ষণকারী, রাজাকার, আলবদর, জামায়াত ইসলাম নিয়ে যারা ঐক্য করেয়ে সেই অপশক্তি আগামী নির্বাচনে একটি ধারা তৈরি করবে। অমি মনে কনি যে দেশ আমরা রক্ত দিয়ে জিবন দিয়ে স্বাধীন করেছি সেই দেশের স্বাধীনতাকামী মানুষ কোনোদিন মুক্তিযুদ্ধেরবিরোধী অপশক্তির সাথে ঐক্যবদ্ধ হতে পারে না। আদামী নির্বাচনে
বাংরাদেশের ভোটাররা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই বেছে নিবে।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম মীর, রাজৈর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মন্ডল, ডাঃ পীযুষ কান্তি মন্ডল, কাউন্সিলর সাগর আহম্মেদ উজির ও সাবেক চেয়ারম্যান হামিদুল শাহআলম প্রমুখ।
উল্লেখ্য মুক্তিযুদ্ধ কালিন সময়ে ১৯৭১ সালের ২রা জৈষ্ঠ এদেশের রাজাকারদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী রাজৈর উপজেলার খালিয়ায় আখ ক্ষেতে পালিয়ে থাকা হিন্দু জনগোষ্ঠীকে গুলি করে হত্যা করে। এ হত্রাকান্ডে ১৬৫ জন নিহত হয়। তাদের স্বরণে ৩৪লাখ ৯৯হাজার ৯শ
৮২টাকা ব্যায়ে নির্মীত হয়েছে খালিয়া বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















